স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা দিবস- পবিত্র রমাদান উপলক্ষে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবী ও গুণীজনসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬শে মার্চ) বিকাল ৪ ঘটিকায় নগরীর পাটগ্রাম র্যালীর মোড় শাহজাহান কনভেনশন সেন্টারে এই আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবী ও গুণীজনদের নিয়ে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবী ও গুণীজনদের সম্মানে ইফতার মাহফিলর আয়োজন করা হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক –
মোঃ জাকির হোসেন বাবলু সভাপতিত্বে ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক সফল ছাত্রনেতা, সাবেক সফল যুবনেতা, রোকনুজ্জামান সরকার রোকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উক্ত সভায় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় শ্রমিক দলের অন্ঢ়তম উপদেষ্টা ওজাতীয়তাবাদী শ্রমিকদল ময়মনসিংহ জেলার সভাপতি,মফিদুল_ইসলাম_মোহন, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শহীদুল আমিন খসরু, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব -সোহেল খান,আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমসহ ময়মনসিংহ দক্ষিণ জেলার অন্তর্ভুক্ত সকল উপজেলা,পৌর বিএনপিরর সম্মানিত আহবায়ক, যুগ্ম আহবায়ক বৃন্দ ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং
মুক্তিযোদ্ধা, পেশাজীবী ও গুণীজনবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা- মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং শহীদ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরেন। তারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতেই ৭১ র মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক -মোঃ জাকির হোসেন বাবলু-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে আজ হয়ত আমরা বাংলাদেশ নামক ভূখণ্ড পেতাম না। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন জাতীর এই মহাবীরকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক সফল ছাত্রনেতা, সাবেক সফল যুবনেতা, রোকনুজ্জামান সরকার রোকন তার বক্তব্যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জুলাই আগস্টের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেন ২৬শে মার্চ আমাদের কাছে শুধু একটি তারিখ নয়; এটি আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা কোনো সহজে অর্জিত সম্পদ নয়। এটি আসে ত্যাগের মাধ্যমে, আসে অগণিত মানুষের রক্ত ও ঘামের বিনিময়ে।আমাদের এই স্বাধীনতা শুধুমাত্র একটি পতাকার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের গর্ব, আমাদের অধিকার, এবং আমাদের দায়িত্বের প্রতীক। এই দিনটি আমাদের শিখিয়ে যায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সত্য ও ন্যায়ের পথে চলতে। তিনি দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানকে সুন্দর ও সফল করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয় এবং উপস্থিত অতিথিদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *