১৯ জুন সোমবার দুপুর ৩ টায় কোতোয়ালি মডেল থানা ময়মনসিংহ আসন্ন ঈদুল-আযহা উপলক্ষে ব্যাংক কর্মকর্তা ও গরুর হাটের ইজারাদারদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক
মতবিনিময় সভা করেন কোতোয়ালী মডেল থানা ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম বার।

ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, আগের ঈদগুলোর মতো এবার ও কোন সমস্যা হবে না। বাজারে টাকার পরিমাণ ও লেনদেন হলে পুলিশের সাথে যোগাযোগ করবেন। তাহলে পুলিশ গিয়ে টাকা পৌছানোর ব্যবস্থা করে দিবে। একটা ঘটনা ঘটনার আগেই ব্যবস্থা নিলে দুর্ঘটনা হয় না। হাট ইজারাদারদের প্রতি অনুরোধ রাস্তায় কোনভাবেই গরু রাখবেন না, গরুর হাটে পর্যাপ্ত ভলেন্টিয়ার রাখবেন। হাটে যেন গুজবের মাধ্যমে কোন দুর্ঘটনা না ঘটে সেদিকে সবাই খেয়াল রাখবেন। যারা হাট ইজারাদার নিজেদের মধ্য বিবাদ করবেন না। হাটে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করবেন। আসন্ন গরুর হাটকে কেন্দ্র করে কোন ধরনের চাঁদাবাজি মেনে নেয়া হবে না বলেও হুশিয়ারী দেন। বড় বড় বাজারে জাল টাকা মেশিনের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস প্রদান করেন ওসি।

এসময় কোতোয়ালী মডেল থানা সংলগ্ন ২নং ফাড়ি ইনচার্জ রসুন সামদানী আজাদ, ৩নং ফাড়ি ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, ব্যাংক কর্মকর্তা ও বাজারের ইজারাদার উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *