ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন বাদেকল্পা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিন্টু মিয়া (৬০) এর সাথে আসামীদের জমিজমা সংক্রান্তে বিরোধ চলে আসছিল। গত ১১ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ বেলা অনুমান ১১ টায় নিহত মিন্টু মিয়া ও তার ভাই মোঃ ইব্রাহিম মিয়া জমি হতে ঘাঁস কেটে ফেরার পথে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন বাদেকল্পা মধ্যপাড়া পুরাতন জামে মসজিদের পশ্চিম পাশে রমজান এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর পৌঁছামাত্রই অজ্ঞাতনামা আসামীগণ পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এতে মিন্টু মিয়া ও তার ভাই মোঃ ইব্রাহিম মিয়া গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। সংবাদ পেয়ে তার মা ও বোন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মিন্টু মিয়া ও তার ভাই মোঃ ইব্রাহিম মিয়া কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিন্টু মিয়া‘কে মৃত ঘোষনা করে। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিন্টু মিয়া হত্যার ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে নিহতের ছেলে মোঃ আলী হোসেন মিতুল বাদী হয়ে ময়মনসিংহ‘র কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করেন।
র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এবং র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প যৌথ অভিযান পরিচালনা করে গত ২৪ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ রাত ১১.৫০ ঘটিকায় ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকা হতে হত্যা মামলায় এফআইআর ভুক্ত ৩নং আসামী মোঃ দেলোয়ার হোসেন (৪০), পিতা-মৃত আঃ লতিফ, সাং-বাদেকল্পা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী‘কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
