স্থানীয় প্রতিনিধি

২৭ এপ্রিল রোজ শনিবার সকাল ১০ টায় টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প ২য় পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) পিপিএম, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোঃ মাছুম আহমেদ ভূঞা সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *