ইমরান হোসেন
ময়মনসিংহ
ময়মনসিংহ সদর উপজেলার ১২ নং ভাবখালী, ৯ নং ওয়ার্ডে নেহালিয়া কান্দা নদীর পাড়ে ঈদগাহ মাঠটি স্থাপিত হয় ১৯৬৬ সাল থেকে যার বর্তমান কমিটির সভাপতি, আ: লতিফ, সাধারণ সম্পাদক, বাপ্পা, ক্যাশিয়ার মো নজরুল ইসলাম, এখানে তিন গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা বছরে দুই ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর ও ঈদ উল আযহার নামাজ উৎসব মুখর পরিবেশে আদায় করে আসছেন। কিন্তু এবার কিছু দুষ্কৃতকারী মাদক ব্যবসায়ী রুহুল আমিনের নেতৃত্বে মো মোজাম্মেল, এনামুল, সুরুজ, আমিরুল, ওরফে গবা সহ আরও ২০-৩০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা রাত আনুমানিক ২:৫০ মিনিটে নেহালীয়া কান্দা নদীর পাড় ঈদগাহ মাঠের মিম্বার ও দেয়াল প্রাচির ভাংচুর করে পরে এলাকা বাসি খবর পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সকালে পুলিশের উপস্থিতিতে তারা মাঠে নামাজ আদায় করেন, নামাজ শেষে মানববন্ধন করেন দুষ্কৃতকারীদের শাস্তির দাবিতে মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, মোঃ মকবুল হোসেন মোঃ হাবিবুর রহমান হবি মোঃ হুমায়ূন কবির জজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন সচেতন মহল।
