স্টাফ রিপোর্টার
ময়মনসিংহে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও তাৎপর্য শীর্ষক সেমিনার হয়েছে। গত ২৫ শে ফেব্রুয়ারী সকাল ১১টায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা যাকাত কমিটির সভাপতি সাইফুর রহমান বলেন, যাকাত প্রদান করলে ধনীদের ধন কমে না পরম পরিশুদ্ধ হয়। যার সকলেই যার যার কিছু অংশ সরকারি যাকাত ফান্ডে প্রদান করে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন পরিচালক হাবেজ আহম্মেদ এর সভাপতিত্বে সেমিনারে জেলা প্রশাসক আরও
বলেন, সমাজে দারিদ্র্য বিমোচনে যাকাত একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টন নিশ্চিত করা গেলে অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। তারা যাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিত্তবানদের যথাযথ হিসাব করে যাকাত প্রদান এবং প্রকৃত হকদারদের কাছে তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
উক্ত সেমিনারে অন্যান্যদের মাঝে বিভিন্ন মসজিদের ইমাম খতিব বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ সেমিনারে উপস্থিত ছিলেন। এছাড়াও সেমিনারে বক্তৃতা করেন ইমামগণ। সেমিনারে জেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা করা হয়েছে।
