সামদানি হোসেন বাপ্পি

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন এর নির্দেশনা, এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন রাজীবপুর বাজারস্থ রাজ্জাক চেয়ারম্যানের সমিলের পাশে ফাঁকা জায়গায় থেকে (২০ মার্চ ২০২৪) তারিখে ২২.১৫ ঘটিকায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সুমন মিয়া (৪০) গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ডিবি’র (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মামলা আছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১ জন আসামীর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *