আরিফ রববানী
ময়মনসিংহ
অবৈধ ইটভটা বন্ধে, নিষিদ্ধ পলিথিন জব্দ,পরিবেশ দুষণ,বায়ু দূষণের দায়ে বিভিন্ন ইটভাটা, শিল্প কারখানা ও প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে গত ৩ মাসে প্রায় ৭০ টি অভিযানে ১কোটি ৬৮লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর।
ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর জানায়- চলতি বছরের জানুয়ারি মাসে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় কোটি টাকা জরিমানা আদায় করেছে।
পরিবেশ অধিদপ্তর থেকে দেওয়া তথ্যে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মেজ বাবুল আলম।
অধিদপ্তরের উপপরিচালক মেজ বাবুল আলম জানান, আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।
ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মেজ বাবুল আলম জানান-ময়মনসিংহ জেলায় ২৮০-২৮৫ টা ইটভাটা আছে তার মাঝে আনুমানিক ৪০ টার বৈধতা রয়েছে। গত নভেম্বর-২৪ থেকে জানুয়ারি-২৫ মাস পর্যন্ত ময়মনসিংহ জেলার ভালুকা,নান্দাইল, ময়মনসিংহ সদর,ফুলপুর, গৌরীপুর ফুলবাড়িয়া, মুক্তাগাছা ও তারাকান্দাসহ বিভিন্ন উপজেলায় অবস্থিত পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের অপরাধে নভেম্বর মাস থেকে এ পর্যন্ত ইটভাটায় সর্বমোট ৫১টি অভিযানে- ১ কোটি ৬৮ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও কিছু ভাটা ভেঙে ঘুড়িয়ে দেওয়া হয়ে বলেও জানান ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মেজ বাবুল আলম। তিনি জানান নিষিদ্ধ পলিথিন উদ্ধার অবিযান চালিয়ে ৩টন পলিথিন উদ্ধারসহ প্রায় ২৯ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও শব্দ দুষনে ৮ অভিযানে ১৮ হাজার টাকা, বায়ু দুষনে ৬ অভিযানে প্রায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সেইসাথে নির্মাণ সামগ্রীর মাধ্যমে পরিবেশ দূষণ, নির্মাণ সামগ্রী ফুটপাত ও রাস্তায় রেখে পরিবেশ দূষণের দায়ে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অবৈধভাবে পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের অপরাধে কয়েকটি ব্যক্তি/প্রতিষ্ঠানকে ২৯ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, গাড়ির হর্ণ ব্যবহারের মাধ্যমে শব্দ দূষণের অপরাধে ৮জনকে ১৮হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের একটি সুত্র জানিয়েছে, সরকারের বিভিন্ন নির্দেশনা ও উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সংস্থাটি তাদের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছে।
