মোঃ ইমরুল আহসান
দীর্ঘ এক বছরেরও অধিক সময় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পর অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি সূত্রে বদলীজনিত কারণে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ময়মনসিংহ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন। তাঁর এই প্রস্থান আমাদেরকে সশ্রদ্ধ আবেগে সিক্ত করেছে।
বিদায় বেলায় তাঁর বাসভবনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) এবং রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
বিদায়ী সালামী গ্রহণ করার পর বিদায়ী অতিরিক্ত আইজিপি সকলের সাথে উষ্ণ করমর্দন করেন এবং সকলকে নিজ নিজ অবস্থানে সর্বোচ্চ দায়িত্ববোধের সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তাঁর মত একজন দক্ষ ও অভিভাবক সূলভ
কর্মকর্তাকে ময়মনসিংহ জেলা পুলিশের সকল সদস্য শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
