২২ জুন মময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিস কর্তৃক আয়োজিত রেঞ্জ মনিটরিং সেলের সভা ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে অনুষ্ঠিত হয়, উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব আবিদা সুলতানা বিপিএম পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস্) বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ ।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, জনাব মোঃ ফারুক হোসেন,পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেঞ্জ ডিআইজি অফিস ,ময়মনসিংহ, জনাব কাজী শাহ্ নেওয়াজ, পিপিএম- সেবা,অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্) রেঞ্জ অফিস ময়মনসিংহ, সহ অত্র রেঞ্জাধীন জেলাসমূহের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপার ও থানার ইন্সপেক্টর(তদন্ত) সহ অন্যান্য কর্মকর্তাগণ।
