মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি
২২ জুন দুপুর ১২টায় জেলার পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এ মানবন্ধন অনুষ্টিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, পলাশবাড়ি পৌর মেয়র গোলাম সারওয়ার বিপ্লব, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, ভুক্তভোগী রাজু মিয়া, সুফিয়া বেগমসহ অনেকে।
মানবন্ধন শেষে বিক্ষোভকারীরা ঝাড়ু– মিছিল নিয়ে ঢাকা- রংপুর মহাসড়ক অবরোধ করে। এ সময় যানচলাচল বন্ধ হয়। পরে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানার আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা ।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন থেকে শ্যামলী আক্তার দলীয় প্রভাব খাটিয়ে ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। অন্যের জমি দখল সহ বিভিন্ন লোকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী ও নির্যাতন করছে শ্যামলী আক্তার। দ্রুত শ্যামলী আক্তারকে দল থেকে বহিস্কার ও গ্রেফতারের দাবী জানান তারা।
