ছাত্রাবাসে দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনার পর ময়মনসিংহ মেডিকেল কলেজে সাতদিনের জন্য শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৮ এপ্রিল) একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক, আগামী সাতদিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান বলেন, আগামী সাতদিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে এবং পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

গত শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী আহত হন,মো. মুয়াজ ও মীর হামিদুর। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

সূত্রে আরও জানা যায়, মুয়াজ শুক্রবার (১৭ এপ্রিল) রাতে মীর হামিদুরের কক্ষে যান। সেখানে বাইকে তেল ভরাকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় হামিদুর ও তার সহযোগীরা মুয়াজকে মারধর করে কক্ষ থেকে বের করে দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ঘটনার সূত্রপাত শুরু হয় এখান থেকেই।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, “রাতভর ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর আজ শনিবার সকালে মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামিদুর হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *