১৪ মে ২০২৪ (মঙ্গলবার) সকাল ৮:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম।

পরিদর্শন শেষে পুলিশ সুপার তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ আতাহারুল ইসলাম তালুকদার সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল), ময়মনসিংহ।

পুলিশ সুপার প্যারেড শেষে মটরযান শাখা এবং অস্ত্রাগার পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করেন এবং দ্রুত সমাধানের জন্য নির্দেশনা প্রদান করেন।

গ্র্যান্ড মাস্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফাল্গুনী নন্দী, (অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), মোঃ সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল), আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল), অরিত সরকার, সহকারী পুলিশ সুপার, (ত্রিশাল সার্কেল) সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *