স্থানীয় প্রতিনিধি
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ জুন ৬ দফা দিবস পালিত। দিবসটি পালন উপলক্ষে ৭ জুন সকাল ৮ টায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
