সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ ভালুকা উপজেলার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে পৌরসভার ৮নং ওয়ার্ডের এ.আর ফিলিং স্টেশনের পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেন হতে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-২২০০) ভর্তি ৪০০ বস্তা চিনি উদ্ধার করে।

এ সময় গাড়িচালক কুমিল্লার দাউদকান্দি উপজেলার মৃত মনির হোসেনের ছেলে মো. আবিদ হোসেন (২৩), ও হেলপার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মো. নিয়ামত আলির ছেলে আল আমিন (২৩)-কে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ৪০০ (চারশত) বস্তা ভারতীয় চিনির মোট ওজন ২০,০০০ (বিশ হাজার) কেজি।মোট বাজার মূল্য ২৫,২০,০০০/- (পঁচিশ লক্ষ বিশ হাজার) টাকা।

এসআই মো. হাসান উদ দৌলাহ এই চিনি জব্দ করেন। এ বিষয়ে মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *