মনিরুজ্জামান মনির
ঝিনাইগাতি

ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তি এবং তার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শেরপুরের ঝিনাইগাতি রিপোর্টার্স ক্লাবের সদস্যরা এবং সর্বস্তরের মুসল্লীরা। (২৯ সেপ্টেম্বর) রবিবার সকাল ১১ টার দিকে ঝিনাইগাতি বাজারের আমতলীতে, ঝিনাইগাতি রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইগাতি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোরাদ হোসেন চান সহ ক্লাবের আরো অন্যান্য সদস্যরা।

এ সময় বক্তারা তাদের বক্তব্যের মধ্যে প্রতিবাদী কন্ঠে হুশিয়ারি করে বলেন, ভারতের পুরোহিত এবং মহানবী (সাঃ) কে কটুক্তি করার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ রানকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। সেই সাথে সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান। তারা আরও বলেন, সারাবিশ্বে মুসলমান যখন সাম্প্রদায়িক সম্প্রীতিতে একাত্মতা পোষণ করেছে। তখন ভারতীয় পুরোহিত সহ তারা সাম্প্রদায়িক দাঙ্গাতে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই, বিশ্ব মহা নবী সহ সারা বিশ্বের মুসলমানদের নিয়ে যদি কোন কটুক্তি করা হয়। তাহলে সারা বিশ্বের মুসলমান এক হয়ে প্রতিবাদ করবেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *