লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা কালাই ডিগ্রী কলেজের আয়োজনে ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ সোমবার দুপুর ১২ টায় অত্র কলেজ সভাকক্ষে কালাই কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) হাবিবুল হাসানের সভাপতিত্বে কালাই ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির নব্য সভাপতি তাজউদ্দীনকে বরণ
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উক্ত কালাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাবিবুল হাসান। উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই থানা বিএনপির আহবায়ক ও পুনট ইউপি সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেন ফকির,।অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন কালাই থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উদয়পুর ইউপি সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম টুকু চৌধুরী, সিরোটি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী,
কালাই ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির নব্য
বিদ্যুৎ শাহী সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর আমিরুল ইসলামখান।শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাসক রুহুল আমিন, বাংলা প্রভাষক আব্দুল্লাহ আল মসজিদ জিপসি,পৌরনীতিবিভাগের প্রভাষক সানাউল হকসহ আরো অনেকে। পরিশেষে কালাই ডিগ্রি কলেজের নব্য সভাপতি জনাব তাজউদ্দীন উক্ত কলেজের সার্বিক উন্নয়ন বাস্তবায়ন করার কথা বলিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। সভাপতি কে ক্রেস্ট এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।এ সময় উল্লেখিত কলেজের শিক্ষক, কর্মচারী, বিএনপি’র রাজনৈতিক নেত্র বৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
