গত ১৮/০৯/২০২৫ ইং হালুয়াঘাট থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে থানাধীন গাজীর ভিটা ইউনিয়নের বরাক ব্রিজ এলাকা হতে ১১ বোতল অবৈধ ভারতীয় মদ পরিবহনকালে মোঃ মোবারক হোসেন (৫৫), পিতাঃ মৃত আঃ লতিফ, বালুয়াকান্দা, হালুয়াঘাট কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ থানার মামলা নং -২০(০৯)২০২৫, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(ক)/৪১ ধারা আদালতে সোপর্দ করা হয়।
