শুক্রবার ভোর সাড়ে ৫ টায় ফরিদপুর- বরিশাল মহাসড়কের ভাঙ্গা- নগরকান্দার সীমান্তবর্তী পুখুরিয়া বাসষ্টান্ডে সিএনজিচালিত অটোরিকশা উল্টে ২ পুলিশ সদস্য নিহত এবং চালক সহ ৪ জন আহত হয়।

নিহত পুলিশ সদস্যরা হলেন ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল খান ও কনস্টেবল নাসির উদ্দিন হাওলাদার।

আহত হয়েছেন কনস্টেবল মোঃ জাকির হোসেন, ইব্রাহীম সরদার, মিথোয়াইচিং মারমা। আহতরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এসময় তাদের দেখতে হাসপাতালে যান মোঃআতিকুর রহমান মিয়া, অতিরিক্ত ডিআইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা এবং সাথে ছিলেন মোহাম্মদ শাহিনুর আলম খান, অতিরিক্ত ডিআইজি, হাইওয়ে পুলিশ, মাদারীপুর রিজিওন, ফরিদপুর ও মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *