হোসেন আলী

গাইবান্ধা সদর ৯ নং খোলাহাটী ইউনিয়নের উত্তর খোলাটির সাত নম্বর ওয়ার্ড এর শফিউল আলম রাঞ্জু (৫৪) মিয়ার ছেলে মোঃ শামীম মিয়া (২৬)কে গত ১৭ ডিসেম্বর তারিখ রাত্রি ১১ঃ৪৫ মিনিটে বাসা থেকে ডেকে এনে পূর্বের শত্রুতা চের ধরে কতিপয় ৫/৬ জন সন্ত্রাসী জিমের নেতৃত্বে তার সহযোগী রিঙ্কু, তাহসিন, রাকিব, সুজা, কামরুল আগে থেকেই আনা পাইপ, রড,অটো স্টিক ও ধারালো ছোড়া,এবং ইট দিয়ে সুপরিকল্পিতভাবে মাথায় আঘাত করলে বাকি সহযোগীরা এলোপাথাড়ি মার শুরু করে এক পর্যায়ে মাটিতে লুটে পড়ে শামীম, উপস্থিত সময় তার চাচা হিমেল ও লিটন এসে বাঁচিয়ে মোটরসাইকেল যোগে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা করার পরে চিকিৎসারত ডাক্তার থাকে তৎক্ষণাৎ রংপুরের রেফাট করে দেন । সুচিকিৎসার জন্য রংপুর পপুলার হাসপাতলে ভর্তি করা হয়। ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরে ধরে রাখতে পারলে না তার এই সুন্দর জীবনকে। চলে গেলেন না ফেরার দেশে। আজ ২৪/১২/২০২৪ ইং মঙ্গলবার ৭ টা ২০ মিনিটে পপুলার হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *