মোঃ মোমিন খান
বিশেষ প্রতিনিধি বগুড়া

বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবীতে বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারিবৃন্দ মানববন্ধন ও স্বারকলিপি প্রদান কর্মসুচী পালন করেছেন। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারি সমিতির ব্যানারে প্রায় আধা ঘন্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসুচী পালন শেষে তাদের দাবী সম্বলীত একটি স্বারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজকে প্রদান করেন।
মানববন্ধন কর্মসুচী চলাকালে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক এনামুল হক, সহ সভাপতি প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা বৈষম্যহিন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তাদের এক দফা দাবী মেনে নেয়ার জন্য বর্তমান সরকারের নিকট আহবান জানানো হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *