রেজাউল ইসলাম
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিউনের পালপাড়া গ্রামের মনো পাল এর শিশু ছেলে বিধান পাল বয়স (২) আজ (৭ই জুলাই) শুক্রবার দুপুর ২ ঘটিকায় বিধান পালের দাদি বাড়ির পাশে মাটির কাজ করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায় এ সময় শিশুটি তার দাদির সঙ্গে মাটিতে খেলনা করছিলেন। হঠাৎ করে তার দাদি দেখেন নাতির পায়ের বুড়ো নক দিয়ে রক্ত বের হচ্ছে দাদির চিৎকারে ছুটে আসেন বাড়ির লোকজন। স্থানীয় লোকজন উদ্ধার করে ধারণা করেন সাপে কামড় দিয়েছে পরে তাকে ঠাকুরগাঁও সদর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় শোকের ছায়া পড়েছে।
