স্থানীয় প্রতিনিধি

নেত্রকোণার বারহাট্রায় মহুয়া কম্পিউটার ট্রেনের ধাক্কায় কেশব (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকাল সোয়া ৪ টার দিকে ঢাকা-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোণা জেলার বারহাট্টা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কেশবের বাড়ি জেলার কেন্দুয়া উপজেলার বাঘমারা গ্রামে।বারহাট্টা রেলস্টেশন মাস্টার মো. মোজাম্মেল হক জানান, মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল মহুয়া ট্রেনটি। পথে বারহাট্টা স্টেশনের কাছাকাছি ট্রেনটি পৌঁছলে সেখানে রেলপথের পাশ দিয়ে হেঁটে যাওয়া কেশবের সাথে ধাক্কা লাগে। এসময় কেশব গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।স্টেশন মাস্টার স্থানীয়দের বরাতে আরও জানান, কেশব স্টেশনের কাছাকাছি গুহেলা গ্রামের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ বিকালে রেলপথ ধরে হাঁটার সময় দুর্ঘটনার শিকার হন।
কেশবের মরদেহ ঘটনাস্থলেই রাখা আছে। এ বিষয়ে রেল পুলিশ আইনগত ব্যবস্থা নিবে বলেও জানান স্টেশন মাস্টার।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *