০৯ জুলাই ২০২৪ খ্রি: সকাল ১০:০০ ঘটিকায় জেলা পুলিশ গাইবান্ধার আয়োজনে পুলিশ লাইন্স মাঠে আন্তঃ জেলা কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতা ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ কামাল হোসেন, পিপিএম মহোদয়। তিনি খেলা শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং খেলোয়ারদের উদ্দে্শ্যে করে বলেন মাদকাসক্ত, রাষ্ট্রোবিরোধী কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখার জন্য খেলাধুলা একটি উত্তম মাধ্যম। দেহকে সুস্থ ও সুঠামরূপে গড়ে তোলার জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা থেকে নির্মল বিনোদন লাভ করা যায় । এর ফলে মানুষ বলবান ও উদ্যমী হয় এবং যেকোনো কাজে অংশগ্রহণ করার জন্য অফুরন্ত উৎসাহ উদ্দীপনা পায়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, গাইবান্ধা।
এসময় আরোও উপস্থিত ছিলেন মোঃ ইবনে মিজান, (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, ধ্রুব জ্যোতির্ময় গোপ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), টিআই মটরযান শাখা ও আর আই (পুলিশ লাইন্স), গাইবান্ধাসহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *