হিজলা প্রতিনিধি
বরিশাল জেলার হিজলা উপজেলায় ১৭ নভেম্বর রবিবার বিকাল ৩ টায় কাউরিয়া বন্দর বড় মসজিদ মাঠে, আলহাজ্ব মাওলানা সালাউদ্দিন খানএর সভাপতিত্বে উপজেলার ২২টি মাদ্রাসার ১২৯ জন প্রতিযোগী, হিফজুল কোরআন ফাউন্ডেশন হিজলা উপজেলা কর্তৃক আয়োজিত,হিফজুল কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইয়াসিন সাদেক, হিজলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হিজলা উপজেলার আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, সদস্য সচিব হেলাল সরদার মোঃ দুলাল সরদার, এছাড়াও রয়েছেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা, বক্তারা বলেন কোরআন শুধু মুখস্ত করলেই হবে না কোরআন অর্থ সহকারে পড়তে হবে এবং দাওয়াত দিতে হবে।
