মোঃমিনহাজুল আবেদীন
ফুলবাড়িয়া ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত ফুলবাড়িয়া থানার ২ নং পুটিজানা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান রয়েল এর মৃত্যু না কি হত্যাকাণ্ড না কেউ খুন করে টানিয়ে দিয়েছে এই নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠে আসছে জনমহলে।
আবার কেউ কেউ বলছে একাধিক বিয়ে ও দাম্পত্য কলাহের কারণে কিংবা সুদের ঋণের কারণে নিজেই আত্মহত্যা করেছেন।নাকি ঋণ দেওয়া ব্যক্তিরা হত্যা করেছে।ময়মনসিংহ জেলাধীন ফুলবাড়িয়া পৌরসভার অন্তর্ভুক্ত গরু হাটার চার তলা বিশিষ্ট একটি বাসায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন , যতদূর জানা যায় উনার বোনজামাতা বিশেষ প্রয়োজনে উনার কাছে আসে দরজায় কড়া নারে কিন্তু ভিতর থেকে কোন সারা শব্দ পাওয়া যায় না, এইরকম কতক্ষণ ডাকাডাকির পর বোনজামাতা চলে যায় তারপর তার স্ত্রী অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে অবশেষে
এলাকার লোক নিয়ে দরজা ভেঙ্গে রুমের ভিতরে প্রবেশ করে, দেখতে পায় তার মরাদেহ ঝুলানো আছে এটা কি সত্যিই খুন নাকি আত্মহত্যা সঠিক প্রমাণ এখনো পাওয়া যায়নি।
