ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে বওলা ইউনিয়ন মধ্য মহেদীপুর, পারিবারিক দ্বন্দ্বে জামাইয়ে আত্মহত্যা।
এলাকা বাসির পক্ষে জানান, দুই তিন দিন আগে শশুর বাড়িতে বেড়াতে এসে পারিবারিক (ছেলেমেয়ে) ঝগড়াঝাটি দ্বন্দ্বে পরে আহত হয় হালুয়াঘাট বাসিন্দা মো:- উজ্জ্বল মিয়া।গত ০৯/১১/২০২৪ ইং রোজ শনিবার দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেলে মৃত্যু বরণ করেন।
রবিবার মৃত মরহুম উজ্জ্বল মিয়ার স্ত্রী মোছা: আসমা মুঠোফোনে জানান, আমার চাচাতো ভাই কাজল শেখের নেতৃত্বে, পিতা:- আজিজ শেখ, ছেলে মো: তুষান শেখ , মোছা: কাকলি, মোছা: কলি আক্তার গং প্রমুখ আমাদের উপর হাতাহাতি এবং ঘরভাঙানি এক পর্যায়ে আমার স্বামী ফিরাইতে এসে মারধরে শিকার হয়।
একপর্যায়ে এলাকায় চিতকারে আশপাশের লোকজন দৌড়ে এসে ঝগড়াঝাটি থামানোর চেষ্টা করেন । এরপরে এলাকায় দরবার শালিস বসিয়ে ছোট্ট খাটো বিচারের ব্যবস্হা করেন এলাকার বাসিন্দারা। গোয়েন্দার মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকা বাসির আরও বলেন, রাগের বশত জামাই বিষ প্রয়োগ করছে। পরবর্তী সময়ে এলাকাবাসি ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে পাঠিয়ে দেন।
এছাড়াও জানা যায়, বওলা ইউনিয়ন, মধ্য মহেদীপুর গ্রামের বাসিন্দা মোসাঃ হাসিনা খাতুন পিতা:-সাহেদ আলী, থানায় অভিযোগ করায় ফুলপুর উপজেলা থানা প্রশাসন ওসি আবদুল হাদী ও তদন্ত অফিসার মতিউর রহমান সহ থানার একটি টিম জিয়াউর রহমান, রাশেদ, এবং সবুজ মিয়া প্রমুখ ঘটনা পরিদর্শন করেন এবং থানায় মামলা মোকাদমা চলমান প্রক্রিয়াধীন।
