গত ০৯ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৮:১০ ঘটিকায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং র‍্যাব-০৯ এর সহযোগীতায় মৌলভীবাজার জেলার বড়লেখা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার মামলা নং-জিআর-২৫/১২, তারিখ-০৬/০৭/১২, ধারাঃ ৩০২/২০১/৩৪ দণ্ড বিধি; মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘ এক যুগ ধরে পলাতক আসামী কুখ্যাত খুনি মোঃ ফকু খালাসী (৩১), পিতা-ফজল খালাসী, সাং-চরঅমরাপুর থানা-চরভদ্রাসন, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর পুলিশের কাছে গ্রেফতার হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত হতে জামিনে বের হয়ে দীর্ঘ এক যুগ ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। এছাড়া তার বিরুদ্ধে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানায় ০৫টি মাদক মামলা রয়েছে বলেও জানা যায়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *