কাজে যোগ দিয়েছেন ফরিদপুর জেলা পরিষদের সদস্যরা।
আজ সোমবার(১২ আগস্ট) বিকেল তিনটায় ফরিদপুর পুলিশ লাইন থেকে একটি শোভাযাত্রা বের ক‌রেন।ে
এ শোভাযাত্রার মাধ‌্যমে পু‌লিশ সদস‌্যরা ‌কাজে যোগদান করেন।
এ শোভাযাত্রায় ফরিদপুর জেলা পুলিশের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং ‌ সুশীল সমাজের প্রতি‌নি‌ধিরা ‌ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর পৌনে একটার দি‌কে ফরিদপুরে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে জেলা পুলিশের জরুরী প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ।
ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম প্রেস ব্রিফিং ক‌রেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা্ কোতোয়ালী থানার ও‌সি মো. হাসানুজ্জামান টিআই তুহিন লস্কর প্রমুখ।
পু‌লিশ সুপার ব‌লেন, শত বর্ষের ঐতিহ্যবাহী একটি সংগঠনকে কলুষিত ও তাদের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল পুলিশের ওপর হামলা এবং বিভিন্ন থানায় আক্রমণ করেছে। এসব ঘটনায় অনেক পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছে। ‌তি‌নি ব‌লেন,পুলিশ সবসময় যেমন জনগণের পাশে ছিল। ভবিষ্যতেও পাশে থাকবে ।
একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করে শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের ধন্যবাদ জানান‌ তি‌নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *