স্থানীয় প্রতিনিধি
ময়মনসিংহ
প্রান্তিক জনগোষ্ঠী এবং অসহায় দরিদ্রদেরকে স্বাবলম্বী করার জন্য বাংলদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।
শনিবার (২৯ মার্চ) সকাল ১০ টায় নগরীর চরপাড়া মহানগর জামায়াতের অফিস হলরুমে অর্থ সহায়তা দেয়া হয়।
অসহায় এবং দারিদ্রদের স্বাবলম্বী করতে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ঈদের আগে নগদ অর্থ সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অসহায় এই মানুষগুলো।
মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চলনায় ও নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেলের সভাপতিত্বে অর্থ প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান করেন মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কামরুল আহসান এমরুল বলেন,আমরা অসহায়দের সহায় হয়ে পাশে থাকতে চাই। আমরা চাই তারা এই অর্থ দিয়ে নিজেরা স্বাবলম্বী হবে পাশাপাশি অন্যদের জন্যও তারা সহায়ক হবে। এভাবে যদি আমরা একে অন্যের পাশে দাঁড়ায় তাহলে সমাজ থেকে বৈষম্য ভেদাভেদ দুর হয়ে যাবে।
আজকে যাদেরকে আমরা অর্থ দিয়েছি আমি আপনাদের বলতে চাই এটা কোন দান দক্ষিনা মনে করবেন না। আমরা আপনাদের ভাই,আমরা আপনাদের চলার পথকে সহজ করার জন্য আপনাদের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের আর্থসামাজিক উন্নয়নে সবসময় কাজ করে এবং করে যাচ্ছে। আল্লাহ যদি আমাদের দেশ পরিচালনার সুযোগ দেয় তাহলে আমরা নাগরিকদের প্রতি সর্বোচ্চ ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করবো।
জামায়াত মনে করে মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবেনা। সকলে আমরা একই দেশের নাগরিক,আমাদের সকলের প্রচেষ্টায় দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
প্রাথমিকভাবে ১৫ জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে পর্যায়ক্রমে আরও সহায়তা করা হবে। এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী গোলাম মহসিন খান,অফিস সেক্রেটারী খন্দকার আবু হানিফ,কর্মপরিষদ সদস্য আজিজুর রহমান,ইঞ্জিনিয়ার আব্দুল বারী,হায়দার করীম,আবু কায়সার প্রমূখ।
