মো. রেজাউল করিম
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা দাওগাঁও ইউনিয়নের সমাজ কল্যাণ মুসলিম (এস কে এম) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। বিক্ষোভের সময় মানববন্ধনকারী শিক্ষার্থীদের উপর প্রধান শিক্ষকের লোকজন হামলা করেছেন এমন অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতি,অনিয়ম, নিয়োগ বানিজ্য ও লুটপাটের অভিযোগ এনে বিচার দাবী করেন।
এ বিষয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী মাহফুজ বলেন, আমরা দুর্নীতিগ্রস্থ শিক্ষকের বিচার চাই যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ না করা হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবেই।
দশম শ্রেণীর অপর শিক্ষার্থী রাদিয়ান বলেন, আমরা সবসময় ফরম ফিলআপ ভর্তি ফিস ও রেজিস্ট্রেশন ফিস বেশি দেই, অতিরিক্ত টাকা কেন বেশি নেওয়া হয় এবং কোন খাতে খরচ করে তা এখনো পরিষ্কার করে না আমরা তার অপসারণ চাই।স্কুলের সাবেক ছাত্রী লাইলী আক্তার বলেন ,আমরা কিছু বলতে গেলেই খারাপ আচরণ করেন মেয়েদেরকে অশ্লীল কথাবার্তাও বলেন ফজলু স্যার আমরা তার অপসারণ চাই। ছাত্র অভিভাবক স্থানীয় ৫ নং ওয়াডের্র ইউপি সদস্য আব্দুল ভাসানী আকন্দ বলেন, তিনজন শিক্ষক ও তিনজন কর্মচারী নিয়োাগ দিয়ে প্রধান শিক্ষক প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকা পকেটে নিয়েছেন এই টাকার হিসাব চাই, কোন খাতে খরচ করেছে তাকে দেখাতে বলেন দেখাতে না পারলে অপসারণ করতে হবে। উন্নয়নের নামে এই ফিস,সেই ফিস দুইদিন পরপর তার টাকা দরকার।
প্রধান শিক্ষক ফজলুল হক বলেন,আমি অনলাইন একটি মিটিংয়ে আছি পরে সাক্ষাতে কথা বলবো নি এটাই আমার বক্তব্য দিয়ে দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম আজম বলেন,ঘটনাটি শুনেছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন,এ বিষয়ে একটি অভিযোগ এসেছে আজকের ঘটনা শুনেছি শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত
করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
