মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার

নেত্রকোনার পূর্বধলায় বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

লুৎফুজ্জামান বাবর বলেন, পূর্বধলা আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার দলের একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতা। তিনি দীর্ঘদিন জেল-জুলুম সহ্য করেছেন এবং দলের দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন। যোগ্যতার ভিত্তিতেই দল তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে। তাই কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তাকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। তার আস্থাভাজন ব্যক্তি হিসেবে আগামী ১২ তারিখের নির্বাচনে আবু তাহের তালুকদারকে ভোট দিয়ে জয়ী করতে হবে।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার।

সভায় সভাপতিত্ব করেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবান সরকার এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফতাব আহমেদ শাজাহান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ, যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহেদ বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এম, এ, মনসুর খোকন আকন্দ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবসহ দলীয় নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকেই নারান্দিয়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে যোগ দেন। সভার শুরুতে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান দলীয় নেতারা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *