ময়মনসিংহের পাগলা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ মহিউদ্দিন ওরফে শাহিন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা।

শুক্রবার সকাল ৬টার দিকে পাগলা থানাধীন নিগুয়ারী নগরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

*যেভাবে গ্রেফতার*
পাগলা থানার অফিসার-ইন-চার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিগুয়ারী নগরপাড়া এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মহিউদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিউদ্দিন একই এলাকার মোঃ খসরু মিয়ার ছেলে।

*পুলিশের বক্তব্য*
পাগলা থানা সূত্র জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

মাদক নির্মূলে ময়মনসিংহ জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *