স্থানীয় প্রতিনিধি
পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক কে বাড়ি ঘর ভাংচুরের অপবাদে দলীয় পদ থেকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সোলাদানা ইউনিয়নের খালিয়ার চক গ্রামের পতিরাম মন্ডলের ছেলে ব্যবসায়ী শিবপদ মন্ডল।

তিনি শুক্রবার বিকেলে উপজেলা সদরের নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন করেন। লিখিত সংবাদ সম্মেলনে শিবপদ মন্ডল বলেন এলাকার একটি আমার ব্যবসা এবং আমার পরিবার ক্ষতি করার জন্য দীর্ঘদিন অপচেষ্টা চালিয়ে আসছে।

গত ৫ আগস্ট দেশের উদ্ভুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে রাত সাড়ে ৮ টার দিকে দুর্বৃত্তরা আমার বসত বাড়িতে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এতে আমার ব্যাপক ক্ষতি হয়। আমি তখন বাড়িতে ছিলাম না। খবর পেয়ে সাথে সাথে ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের পরম বন্ধু সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক কে বিষয়টি অবহিত করি। তখন এনামুল হক উপজেলা সদরে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সাথে ব্যস্ত ছিলেন।

পরবর্তীতে তিনি আমার এবং আমার পরিবারের খোঁজ খবর নেন। সম্প্রতি জানতে পারলাম আমার বাড়িতে হামলা ও ভাংচুরের অপবাদে এস এম এনামুল হক কে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি শোনার পর আমি এবং আমার পরিবার হতবাক এবং মর্মাহত হয়েছি। আমার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় এনামুল হকের নুন্যতম কোন সংশ্লিষ্টতা নাই। পাশাপাশি ইউনিয়নের প্রতিটি হিন্দু পরিবারের পরম বন্ধু হয়ে বিপদে আপদে পাশে রয়েছেন এনামুল হক।

সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অপবাদের প্রতিবাদ ও জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় উর্দ্ধতন নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করে এস এম এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ী শিবপদ মন্ডল।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *