পাইকগাছার থানা পুলিশের অভিযানে ৪শ’ গ্রাম গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে দশটার দিকে থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমানের দিকনির্দেশনায় এসআই শ্যামাপ্রসাদ ও এএসআই শেখ পলাশ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রাম থেকে ৪শ’ গ্রাম গাজাসহ সমিরন সানাকে (৩৭) আটক করে। সে শামুকপোতা গ্রামের উদয় সানার ছেলে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, মামলা নং-১০।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান বলেন, গাঁজাসহ আটক সমিরন সানার নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত উপজেলা গড়ার চেষ্টা করছি। মাদকের ব্যাপারে আপোষ চলবে না। থানা পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *