পাইকগাছায় চলন্ত গাড়ী থেকে অজ্ঞান পার্টির সদস্যরা ইউসুফ সানা (৬০) নামে এক তরমুজ চাষির পকেট থেকে ১লাখ ১২ হাজার টাকা নিয়ে পালিয়েছেন।

ইউসুফ সানা কয়রার চৌকুনী গ্রামের বাসিন্দা। তিনি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার বারান্ডায় চিকিৎসাধীন আছে।

জানাগেছে, ডুমুরিয়ার ১৮ থেকে ইউসুফ সানা ১ লাখ ১২ হাজার টাকা নিয়ে খুলনা- পাইকগাছা গামী বাসে উঠেন। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তার সিটের পাশে বসেন। কথা বার্তার এক পর্যায়ে তারা পরস্পরর পান-সুপারী লেনদেন করেন। এরই মধ্যে ইউসুফ সানা অজ্ঞান হয়ে পড়লে অজ্ঞান পার্টির সদস্যরা সব টাকা নিয়ে কপিলমুনির মোড়ে দ্রুত নেমে পড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *