লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর (তুড়িপাড়া) গ্রামে ২৩শে ডিসেম্বর সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টায় বিদ্যুৎ মিটার থেকে শর্ট সার্কিটের আগুনে শ্রী মোনা মহন্তের ২ ছেলে শ্রী প্রশান্ত চন্দ্র ও শ্রী গিয়াস চন্দ্র মহন্তের টিনশেট ঘর পুড়ে গেছে। । বাগজানা ইউপি সদস্য আরিফ হোসেন ও স্থানীয়রা জানান তাদের প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে। এছাড়া ও তারা জানান এখানে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।উক্ত পাঁচবিবি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে আগুন নিভানোর চেষ্টা চালালে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের দ্রুত সেবা দেখে এলাকাবাসী সন্তুষ্ট হয়ে তাদের ধন্যবাদ জানিয়েছেন।
