মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় পল্লী জনপদ, রংপুর -এর সভাকক্ষে বিশুদ্ধ পানি বিষয়ক এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পল্লী জনপদ হাউজিং সোসাইটির সভাপতি জনাব কাজী আকমল আলী (বীর প্রতীক)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাশিদুল করিম ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান। বিশুদ্ধ পানি বিষয়ক উপ কমিটির আহবায়ক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি ৯.৩০ মিনিটে শেষ হয়। বক্তারা বিশুদ্ধ খাবার পানি সরবরাহ বিষয়ে মতামত পেশ করেন।
সবার সুপারিশের ভিত্তিতে দুটি টাওয়ারের ফ্ল্যাটে বসবাসকারীরা যাতে প্রতিটি ফ্লোরের কমন স্পেসে বিশুদ্ধ পানি পায় সে ব্যবস্হা করবেন বলে আশ্বস্ত করা হয় অনুষ্ঠানে।
উপ কমিটির আহবায়ক হাবিবুর রহমানসহ চার জনকে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়। তাদেরকে সহযোগিতা করবেন সাধারণ সম্পাদক জনাব রাশিদুল করিমসহ মুল কমিটির সদস্যগণ।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আজাদ হোসেন, সাইফুল ইসলাম, সাইদুল ইসলাম গোলাপ, নিত্যরঞ্জন সরকার,জাহাঙ্গীর হোসেন,সিরাজুল ইসলাম, সেলিম চৌধুরী তরিকুল ইসলাম প্রমুখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *