মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠের হাট বাজারের ইজারার দরপত্র আহবানের পর সরকারি দরের দরদাতা না পাওয়ায় পহেলা বৈশাখ হতে ইউনিয়ন তফসিল অফিসের মাধ্যমে খাস কালেশন ইজারা গ্রহন কার্যক্রম পরিদর্শন করেন পলাশবাড়ী সহকারি কমিশনার ভূমি মোঃ মাহমাদুল হাসান।

১৫ এপ্রিল সোমবার বিকালে মাঠের হাট পরিদর্শন করেন। এসময় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা,পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামসহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারিরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,এ বছর পলাশবাড়ী উপজেলার মাঠের হাট বাজার,আমলাগাছী হাটসহ আরো একাধিক হাটের চলমান বছরের আহবান কৃত দরপত্রের সঠিক দরদাতা না পাওয়ায় সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তাদের দিয়ে খাস কালেশন করা হচ্ছে। বিগত সময়ের দরে ইজারা আদায় করা হলেও রাজস্বখাতে রাজস্ব কম জমা হওয়ার আশংঙ্কা রয়েছে

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *