মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিশ্বসাহিত্য কেন্দ্রের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত করা হয়েছে। ৯ নভেম্বর সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা বিশ্বসাহিত্য কেন্দ্রে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযুদ্ধা মেজর (অব.) মফিজুর হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা ইউ.আর.সি সরকারি ইন্সপেক্টর সোহেল মিয়া, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক তাহমিনা বেগম, পলাশবাড়ী এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মিজান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য আলিউল ইসলাম বাদল, আবদুল্লাহ আদিল নান্নু, সাইদুর রহমান মাস্টারসহ বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রী, শিক্ষক, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সমস্ত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন নবিউল ইসলাম।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ব সাহিত্য কেন্দ্রের শিক্ষার্থীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উপজেলা বিশ্বসাহিত্য কেন্দ্রের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
