নিরব হাসান

পরিবেশ ও মানবাধিকার সংগঠন এর ময়মনসিংহ বিভাগীয় নতুন কমিটি অনুমোদন এর মাধ্যমে আরও একটি ধাপ অতিক্রম করলো।এতে সভাপতি হলেন সারোয়ার জাহান সোহাগ ও সাধারণ সম্পাদক হলেন মাসুদ রানা (নিরব)।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারোয়ার জাহান সোহাগ বলেন আমাকে দেওয়া অর্পিত দায়িত্ব উক্ত কমিটির শর্ত অনুযায়ী সঠিকভাবে পালন করার চেষ্টা করব।
মানবাধিকার নিয়ে কাজ করা একটি মহৎ দায়িত্ব এই সংগঠনে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সকলকে আরো বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। সকলের সহযোগিতায় আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই ময়মনসিংহ বিভাগীয় কমিটি অনুমোদন দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও মহাসচিব সহ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ।
সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে সাৎ, নিষ্ঠা ও সঠিকভাবে কাজ করে যেতে চাই।
কমিটির সহ সাধারণ সম্পাদক মোস্তফা বলেন এই সংগঠনে কাজ আমি গর্ববোধ করি। আমি সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যানকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।আমি নিঃস্বার্থভাবে এই সংগঠনে কাজ করে যেতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।
কমিটির সম্মানিত সদস্য আরিফ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমাকে এত বড় দায়িত্ব দেওয়ায় আমি গর্ববোধ করছি আমি কেন্দ্রীয় মহাসচিবকে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই।
কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা (নিরব) বলেন আমি যতদিন বেঁচে আছি ততদিন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। মাননীয় মহাসচিব ও চেয়ারম্যান এর দেওয়া নিদের্শ মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *