মোঃ ইমরুল আহসান
পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পরিবেশগত মানোন্নয়নে অংশীজনের সাথে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিলরুবা আহমেদ, পরিচালক (উপসচিব), পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ আল মনসুর, উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব), পরিবেশ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মেজ- বাবুল আলম, উপপরিচালক পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়। এছাড়া উক্ত অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় ও জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *