ইমরুল আহসান

পরানগঞ্জে আয়ূব আলী ও দুলাল গংদের জোরপূর্বক জমি দখল নেওয়ার চেষ্টা করিলে ভুক্তভোগীরা বাধাঁ দিতে গেলে সন্ত্রাসী হামলা শিকার হয়ে মোস্তফা, মোফাজ্জল, মোশারফ হোসেন নামক ব্যক্তিগণ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে গেলে সাথে সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি শিথিল রাখতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) মোঃ ফারুক হোসেন নিয়ন্ত্রণের জন্য ইন্সপেক্টর অসিম কুমার দাস কে ঘটনার স্পটে পাঠিয়ে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান এ ঘটনায় এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়ার সাথে সাথে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *