সামদনি হোসেন বাপ্পী

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে ময়মনিসংহ সিটি কর্পোরেশন এর এ বছর ৬ টি হাট রয়েছে। হাটগুলো হলো- জয়নুল উদ্যান সংলগ্ন পশু হাট, শিকারীকান্দা পশু হাট, রহমতপুর পশুহাট, সুতিয়াখালী বাজার পশুহাট সিটির মোড় (৩১ নং ওয়ার্ড) পশু হাট এবং আকুয়া ময়লাকান্দা পশু হাট।

এ ৬ টি হাটেই ক্রেতা বিক্রেতাদের সুবিধার্তে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাল টাকা সনাক্তকরণে ব্যাংক বুথ, পশুর প্রয়োজনে পশু চিকিৎসক ছাড়াও প্রয়োজনীয় সকল দপ্তরের সাথে যোগাযোগ করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রতিটি পশু হাটে টয়লেট, পানি ইত্যাদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ পরিদর্শনকালে মেয়র ক্রেতা বিক্রেতা সকলের সাথে কথা বলেন এবং হাট সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *