মোহাম্মদ মিনহাজুল আবেদিন
ফুলবাড়িয়া
পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে কুরবানীর পশু কাটার সরঞ্জাম তৈরি করাতে কামার শালায় প্রচুর ভিড় দেখা যাচ্ছে। কামাররা প্রতিবছরের মতো এবারও ছুরি, দা, চাকু,বটি,চাপাতি ইত্যাদি বানাতে গিয়ে ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। সরঞ্জামাদি তৈরি করতে গিয়ে ঠিকমতো খাওয়ার সময় পাচ্ছে না কামাররা। সরঞ্জামাদি আনতে গিয়ে ৩ থেকে ৪ ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে ক্রেতাদের । রাত দিন কাজ করে ভিষন ব্যাস্ত সময় পার হচ্ছে কামারদের।
