নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় আজ শুক্রবার ১৯ই ডিসেম্বর সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃতুতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
মিছিলটি শেষে জেলা প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন খেলাফত আন্দোলনের নেত্রকোনা-২ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী আব্দুর রহীম রুহি। গাজী আব্দুর রহীম বলেন, ‘ভারতীয় প্রেসক্রিপশনে পরিকল্পিতভাবে প্রকাশ্য দিবালোকে আমার ভাই হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। নির্বাচন পরে হবে। আগে আমার ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। হত্যার বিচার না করে অন্য কোনো বিষয়ে আলোচনা হতে পারে না।’ নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে ছাত্রজনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
