সজীব আল হাসান
নেত্রকোনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) দিনগত রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, আটকদের বিরুদ্ধে বিস্ফোরক-নাশকতাসহ বিভিন্ন মামলার অভিযোগ রয়েছে।

পুলিশ ও বিএনপি দলীয় সূত্র জানায়, জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাসাবাড়িতে অভিযান চালায় পুলিশ। সে সময় ৫০ নেতাকর্মীকে আটক করা হয়। পরে তাদের নামে থানায় বিভিন্ন সময়ে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *