নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণা পৌর শহরের বলাইনগুয়া এলাকায় জমি দখলের পায়তারার অভিযোগে সাংবাদিক চন্দন চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বিমল চন্দ্র সরকার ও তার পরিবারের সদস্যরা।

বুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪ নেত্রকোণা পৌর শহরের বলাইনগুয়া এলাকায় বিমল চন্দ্র সরকারের বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।

সংবাদ সম্মেলন ভুক্তভোগীরা অভিযোগ করেন যে ১৯৯৩ সালে শ্রী বিনোদ চন্দ্র সরকার বিলগুজাবগী মৌজায় সাফ কাওলা মূলে ১.৬ একর ফসলী জমি ক্রয় করে সাংবাদিক চন্দন চক্রবর্তীর পিতা কামাক্ষ্যা চক্রবর্তী ও তার ভাইদের কাছ থেকে। এবং জমি ক্রয়ের পর থেকেই তারা সেই জমি ভোগদখল করে আসতেছে।

কিন্তু বর্তমানে কথিত সাংবাদিক তার বাবা ও চাচাদের বিক্রয়কৃত জায়গা দখলের উদ্দেশ্যে বিগত ৯সেপ্টেম্বর দুপুরে জমিতে প্রবেশ করে এবং বলাবলি করেন যে তার পিতা ও চাচারা এই জায়গা বিক্রি করেন নাই।দখল সত্ব-ভোগীরা জাল দলিল সৃজন করে তা ভোগদখল করে আসতেছে। এবং তিনি এই জমি ভুক্তভোগীদের কাছ থেকে উদ্ধার করবেন এবং দখলে নিবেন।

এই সময় দুই পক্ষের মাঝে কথার কাটাকাটি হয় এবং উভয় পক্ষই এ-বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বিমল চন্দ্র সরকার ও তার পরিবারের সদস্যরা উক্ত ঘটনার তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করেন।
সংবাদ সম্মেলনে বিমল চন্দ্র সরকারের পরিবারের সদস্যরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *