শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সদর ইউনিয়নের পূর্ব চিকনমাটি হুজুরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইউপি সদস্য আলমগীর হোসেন।

জানা গেছে, হুজুরপাড়ার মৃত আজিজুল ইসলাম ওরফে এসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। ওই বাড়িতে রুম ছিল ১২টি।

এসলামের ছেলে বেলাল হোসেন বলেন, আগুন মুহূর্তের মধ্যে ১২টি রুমে ছড়িয়ে পড়ে।

ঘরসহ ঘরের ভেতরের সব আসবাবপত্র, খাবার চাল, ৫ ভরি স্বর্ণ এবং নগদ ১৫ হাজার টাকা পুড়ে গেছে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘরগুলোর লোকজন বাইরে বের হয়ে নিরাপদে আশ্রয় নেওয়ায় কেউ আহত হয়নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *