মোঃ ইমরুল আহসান

‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে’- এর শুভ উদ্বোধন ও আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সুধী সমাবেশ সফল ও স্বার্থক করার লক্ষ্যে গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সোমনাথ সাহা গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন।

সুধী সমাবেশে উপস্থিত হয়ে উনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান, যিনি একের পর এক মেগা প্রকল্পের মাধ্যমে দেশবাসীকে বঙ্গবন্ধুর সোনার বাংলা উপহার দিয়ে যাচ্ছেন। এই এক্সপ্রেসওয়ে জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ ‌আশা ব্যক্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *